আজ হবিগঞ্জ আসছেন কবির বিন আনোয়ার

আপলোড সময় : ০৪-০৬-২০২৩ ১২:০৩:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৩ ১২:০৩:৫২ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ০৪ জুন :  আগামীকাল রবিবার হবিগঞ্জ আসছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কবির বিন আনোয়ার। তিনি বিকেলে ৩টায় জেলা আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্ণার উদ্বোধন। এই স্মার্ট কর্ণার থেকে অন লাইনে কেন্দ্রের সাথেযোগাযোগ রক্ষাসহ আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন দলের অনলাইন অ্যাক্টিভিস্টরা।
স্মার্ট কর্ণার উদ্বোধন শেষে টাউন হলে জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় বক্তৃতা করবেন কবির বিন আনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com