মৌলভীবাজারে কর্মজীবী নারীকে অপহরণের চেষ্টা

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৩:১০:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:১০:৪১ পূর্বাহ্ন
মৌলভীবাজার, ৯ মার্চ : জেলার কমলগঞ্জে ভোরবেলায় কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে অপহরণের চেষ্টা করা হয়েছে। তবে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি রোববার (৮ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে ঘটে। ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশি থানায় লিখিত অভিযোগ করেছেন।
ফাতেমা পারভেজ নিশি জানান, তিনি শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ভোরবেলায় পাবলিক গাড়ির জন্য অপেক্ষা করার সময় একটি সাদা প্রাইভেট কার বারবার বাজার এলাকায় ঘোরাফেরা করছিল। যুবকরা তাকে গাড়িতে ওঠার জন্য বললেও তিনি সাড়া দেননি। এ অবস্থায় তিনি ভয়ে বাড়ির দিকে রওনা দেন। পথিমধ্যে প্রাইভেট কারটি তাকে ফলো করে দ্রুত কাছাকাছি চলে আসে এবং গাড়ি থেকে নেমে এক যুবক তার হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। তার চিৎকারে  আশপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল নিশ্চিত করেছেন, লিখিত অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। অপহরণের চেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com