ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের ইফতার সামগ্রী বিতরণ

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১২:২৩:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১২:২৩:৫১ অপরাহ্ন
হবিগঞ্জ, ৯ মার্চ : সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ। ৭ মার্চ বেলা ১১টায় হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্লাবের প্রেসিডেন্ট রওশন আরা আক্তারের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট কবি তাহমিনা বেগম গিনি, ভাইস প্রেসিডেন্ট-১ অ্যাডভোকেট শায়লা পারভীন, সেক্রেটারি কুমকুম চৌধুরী, চার্টার সেক্রেটারি সানজিদা মুহিব প্রীতি, সদস্য ব্যাংকার জান্নাতুল নাঈম টুম্পা এবং রুমানা চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ১১ বছর ধরে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com