রেডফোর্ড টাউনশিপ, ১০ মার্চ : একটি গাড়ির সাথে এটিভির সংঘর্ষে দুর্ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সপ্তাহান্তে।
রেডফোর্ড পুলিশ বিভাগ জানিয়েছে, রবিবার রাত প্রায় ৮টার দিকে শহরের সিক্স মাইল এবং কিনলোচ সড়কে একটি গাড়ি ও একটি এটিভির সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ১৫ বছর বয়সী এক কিশোর হেলমেট ছাড়া সিক্স মাইল সড়কে পশ্চিমমুখী একটি এটিভি চালাচ্ছিল। এ সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত গাড়ির চালক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তদন্তে সহযোগিতা করছেন। ঘটনার বিষয়ে কারও কাছে তথ্য থাকলে রেডফোর্ড পুলিশ বিভাগের ট্রাফিক ব্যুরোর [email protected] ইমেইল অথবা (৩১৩) ৩৮৭-২৫৬১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
একটি ফেসবুক পোস্টে পুলিশ বিভাগ জানায়, “এ ঘটনায় জড়িত সব পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।”
এদিকে মার্কিন কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর অফ-হাইওয়ে যানবাহনের দুর্ঘটনায় প্রায় ৮০০ জন মারা যায় এবং প্রায় এক লাখ মানুষ জরুরি বিভাগে চিকিৎসা নিতে বাধ্য হয়। সংস্থাটির ২০১৮ থেকে ২০২০ সালের প্রতিবেদনে দেখা গেছে, এ সময়ে যুক্তরাষ্ট্রে অল-টেরেন যানবাহন, রিক্রিয়েশনাল অফ-হাইওয়ে যানবাহন এবং ইউটিলিটি-টেরেন যানবাহনসংক্রান্ত দুর্ঘটনায় মোট ২,৪৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি ছিল এটিভি দুর্ঘটনা, এবং প্রায় ৩০০ জন নিহত ছিল ১৬ বছরের কম বয়সী শিশু।
Source & Photo: http://detroitnews.com