২০২১ সালের ১৯ এপ্রিল মিশিগানের রোজভিলের মেইজার স্টোরে টেসলার একটি বৈদ্যুতিক গাড়ি সুপারচার্জার স্টেশনে চার্জ নেওয়ার সময়ের দৃশ্য/Photo : Robin Buckson, The Detroit News
রোমুলাস, ১২ মার্চ : বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা মিশিগানের রোমুলাস শহরে একটি বড় বৈদ্যুতিক যানবাহন (ইভি) চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা করছে।
পরিকল্পনা অনুযায়ী, টেসলা সুপারচার্জার স্টেশনটি উইক রোডের উত্তরে ও ভাইনিং রোডের পূর্ব পাশে, শিটজ গ্যাস স্টেশনের নিকটবর্তী এলাকায় নির্মিত হবে। এখানে মোট ৪৮টি চার্জিং স্টল স্থাপন করা হবে।
এই প্রকল্পের পরিকল্পনা টেসলা এবং ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান পিইএ গ্রুপ যৌথভাবে জমা দিয়েছে। ২০২৪ সালের জুনে রোমুলাস পরিকল্পনা কমিশনের বৈঠকের তথ্য অনুযায়ী, প্রকল্পটি দুই ধাপে বাস্তবায়িত হওয়ার কথা—প্রথম ধাপে ৩২টি এবং দ্বিতীয় ধাপে আরও ১৬টি চার্জিং স্টল নির্মাণ করা হবে। চার্জিং স্টেশনগুলোর উপরে সৌরশক্তি চালিত ছাউনি স্থাপনের পরিকল্পনাও রয়েছে, যা চালকদের ছায়া দেবে এবং একই সঙ্গে চার্জারগুলোর জন্য অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করবে। প্রকল্পটির পরিধিতে কোনো পরিবর্তন এসেছে কি না, তা স্পষ্ট নয়। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে টেসলার মিডিয়া প্রতিনিধি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।
প্রস্তাবিত চার্জিং স্টেশনগুলো হবে লেভেল–৩ ডাইরেক্ট কারেন্ট ফাস্ট চার্জার এবং সেগুলো ২৪ ঘণ্টা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এছাড়া নথিতে উল্লেখ করা হয়েছে যে টেসলা এবং শিটজ এর মধ্যে একটি সমঝোতা রয়েছে, যার ফলে গাড়ি চার্জ করতে আসা চালকরা গ্যাস স্টেশনের টয়লেট সুবিধাও ব্যবহার করতে পারবেন। দুই স্থাপনার মধ্যে পথচারীদের জন্য সহজ প্রবেশাধিকারও রাখা হবে।
Source & Photo: http://detroitnews.com