গতকাল বৃহস্পতিবার বিকেলে ওয়েস্ট ব্লুমফিল্ড টাউনশিপের টেম্পল ইসরায়েল সিনাগগের কাছে এক বন্দুকধারীর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত সাড়া দেয়। এ সময় বাসিন্দাদের এলাকা এড়িয়ে চলার পাশাপাশি নিজ নিজ অবস্থানে নিরাপদে আশ্রয় নিতে (শেল্টার ইন প্লেস) আহ্বান জানানো হয়/David Guranick, The Detroit News
ডিয়ারবর্ন হাইটস, ১৩ মার্চ : মিশিগানের ডিয়ারবর্ন হাইটসের এক ব্যক্তিকে ওয়েস্ট ব্লুমফিল্ড টাউনশিপের ‘টেম্পল ইসরায়েল’ সিনাগগে হামলার সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার আত্মীয়স্বজনদের কয়েকজন সম্প্রতি লেবাননে সংঘটিত একটি সামরিক হামলায় নিহত হয়েছিলেন বলে জানা গেছে। তদন্তসংশ্লিষ্ট দুটি সূত্র বৃহস্পতিবার দ্য ডেট্রয়েট নিউজ-কে এ তথ্য জানায়।
সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, ডিয়ারবর্ন হাইটসের একটি রেস্তোরাঁয় কর্মরত ৪১ বছর বয়সী আয়মান গাজালি বৃহস্পতিবার দুপুরের কিছু পর নিজের ট্রাক চালিয়ে সিনাগগের ভেতরে ঢুকে পড়েন এবং গুলি চালাতে শুরু করেন। পরে নিরাপত্তা রক্ষীদের গুলিতে তিনি নিহত হন। তদন্তের স্বার্থে এবং আনুষ্ঠানিক অনুমতি না থাকায় সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য দিয়েছে।

ওয়েস্ট ব্লুমফিল্ডের সিনাগগের ভেতরে বন্দুকধারীর হামলার ঘটনার পর, কর্তৃপক্ষ পরিবারগুলোকে টেম্পল ইসরায়েল থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে/David Guranick, The Detroit News
বৃহস্পতিবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) নিশ্চিত করে যে, হামলাটি চালিয়েছিলেন গাজালিই। বিভাগটির তথ্যমতে, লেবাননের বংশোদ্ভূত গাজালি এক দশকেরও বেশি আগে ওবামা প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। DHS-এর এক বিবৃতিতে বলা হয়, ২০১১ সালের ১০ মে তিনি একজন মার্কিন নাগরিকের স্বামী হিসেবে অভিবাসী ভিসায় ডেট্রয়েট হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। পরবর্তীতে ২০১৫ সালের ২০ অক্টোবর তিনি নাগরিকত্বের জন্য আবেদন করেন এবং ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি তাকে নাগরিকত্ব প্রদান করা হয়।
আদালতের নথি থেকে জানা যায়, গাজালির প্রাক্তন স্ত্রী ২০২৪ সালের আগস্টে ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। আদালতের নথি অনুযায়ী, এই দম্পতির অন্তত একটি সন্তান রয়েছে। সাত মাস পর, ২০২৫ সালের মার্চে তাদের বিবাহবিচ্ছেদের রায় কার্যকর হয়। বৃহস্পতিবার দ্য নিউজ-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রাক্তন স্ত্রীর আইনজীবী মোহাম্মদ আহমদ মুসা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
সূত্রগুলো আরও জানায়, হামলার কয়েক দিন আগেই লেবাননে সংঘটিত একটি সামরিক হামলায় গাজালির অন্তত চারজন আত্মীয় নিহত হন; তাদের মধ্যে তার এক ভাই বা বোনও ছিলেন বলে ধারণা করা হচ্ছে। গাজালি ডিয়ারবর্ন হাইটসের ‘হামিদো রেস্তোরাঁ’-য় কর্মরত ছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী সাম্প্রতিক সময়ে লেবাননের বিভিন্ন স্থানে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। লেবাননের কর্মকর্তাদের দাবি, এসব হামলায় এ পর্যন্ত অন্তত ৬৮৭ জন নিহত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরায়েল ও ইরানপন্থী শক্তিগুলোর চলমান সংঘাতে লেবাননও জড়িয়ে পড়ে।

ওয়েস্ট ব্লুমফিল্ডের সিনাগগে বন্দুকধারীর হামলার ঘটনার পর টেম্পল ইসরায়েল প্রাঙ্গণ ত্যাগ করছেন কাস্টমস অ্যান্ড বর্ডার প্যাট্রোলের কর্মকর্তারা/David Guranick, The Detroit News
ডিয়ারবর্ন হাইটসের মেয়র মো বেয়দুন এক বিবৃতিতে গাজালির মৃত্যুর বিষয়টি উল্লেখ করে জানান, “এই মাসের শুরুর দিকে লেবাননে তাদের বাড়িতে ইসরায়েলি হামলায় গাজালি তার পরিবারের কয়েকজন সদস্যকে হারান—যাদের মধ্যে তার ভাইজি ও ভাইপোও ছিলেন।”
টেম্পল ইসরায়েলে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বেয়দুন বলেন, “শান্তিপূর্ণভাবে উপাসনা করার অধিকার সবারই রয়েছে। কোনো উপাসনালয় কিংবা সেখানে অবস্থানরত মানুষের ওপর হামলা আমরা দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানাই।”
তিনি আরও বলেন, “এমন এক সময়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, যখন বিভিন্ন সম্প্রদায় ক্রমবর্ধমান বিদ্বেষ ও নির্বোধ সহিংসতার মুখোমুখি হচ্ছে। সহিংসতা যেখানেই ঘটুক—ওয়েস্ট ব্লুমফিল্ডে কিংবা বিশ্বের অন্য কোথাও—নিরপরাধ মানুষের ওপর আঘাতের বিরুদ্ধে আমাদের সবাইকে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। বিশ্বজুড়ে যে উত্তেজনা আমরা দেখছি, তা প্রায়ই আমাদের নিজ নিজ পাড়ামহল্লায়ও প্রতিফলিত হয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, আমাদের সম্মিলিত নিরাপত্তা একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত।”
একটি সূত্র জানায়, বৃহস্পতিবার গাজালির ডিয়ারবর্ন হাইটসের বাড়িতে তল্লাশি চালানোর কথা ছিল। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় দ্য নিউজ-এর প্রতিনিধিরা সেখানে গেলে কোনো তৎপরতা চোখে পড়েনি। গাজালির বাসভবনটি টেম্পল ইসরায়েল থেকে প্রায় ২৫ মাইল দূরে অবস্থিত।
ওয়েস্ট ব্লুমফিল্ড টাউনশিপে হামলার ঘটনাটি নিয়ে চলমান তদন্ত প্রসঙ্গে বৃহস্পতিবার দিনের শুরুতে দ্য নিউজ যোগাযোগ করলে ডিয়ারবর্ন হাইটস মেয়রের কার্যালয় জানায়, তারা “ঘটনাটির ওপর নিবিড় নজর রাখছে এবং স্থানীয় ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।”
মেয়রের চিফ অব স্টাফ মাল্লাক বেয়দুন বলেন, “তদন্ত এখনো চলমান থাকায় এই মুহূর্তে এ বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করতে পারছি না।”
টেম্পল ইসরায়েলে হামলার বিবরণ
ওকল্যান্ড কাউন্টি শেরিফ মাইকেল বাউচার্ড এক সংবাদ সম্মেলনে জানান, বন্দুকধারী তার ট্রাকটি সিনাগগের সামনের দরজা দিয়ে ঢুকিয়ে দেয় এবং এরপর নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বাউচার্ড বলেন, এই সংঘর্ষে মন্দিরের একজন নিরাপত্তারক্ষী আহত হন এবং তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

ওয়েস্ট ব্লুমফিল্ডে ওয়ালনাট লেক রোডের নিকটবর্তী একটি স্কুল থেকে পরিবারগুলো হেঁটে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে/David Guranick, The Detroit News
টেম্পল ইসরায়েলের কর্মকর্তারা জানান, হামলার সময় প্রায় ১৪০ জন শিশু, শিক্ষক, কর্মী ও ধর্মযাজক আশপাশে উপস্থিত ছিলেন। তবে তারা সবাই নিরাপদ ছিলেন। এক বিবৃতিতে সিনাগগ কর্তৃপক্ষ শিক্ষক, কর্মী, নিরাপত্তা বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে ধন্যবাদ জানায়। পাশাপাশি নিকটবর্তী শেনানডোহ কান্ট্রি ক্লাবের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, যারা পরিস্থিতি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে পরিবারগুলোর জন্য আশ্রয়ের ব্যবস্থা করতে সহায়তা করেছিল।
বৃহস্পতিবারের এই হামলার পর মিশিগানের ওকল্যান্ড কাউন্টিজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ব্যাপক তৎপরতা শুরু করে। কয়েক ডজন পুলিশ গাড়ি, সোয়াট দল এবং একটি হেলিকপ্টার সিনাগগের আশপাশের এলাকায় তল্লাশি চালায়। সম্ভাব্য অন্য কোনো সন্দেহভাজন রয়েছে কি না, তা নিশ্চিত করতে আশেপাশের এলাকাতেও অনুসন্ধান চালানো হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিকটবর্তী স্কুল জেলা ও উপাসনালয়গুলোকে নিরাপত্তার আওতায় রাখা হয়।
তদন্ত চলমান থাকায় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ)-এর কর্মকর্তাসহ ফেডারেল এজেন্টরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। উত্তর আমেরিকায় ইহুদি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে সহিংসতা বৃদ্ধির উদ্বেগের প্রেক্ষাপটে এবং গত এক বছরে মিশিগানে উপাসনালয় ঘিরে বেশ কয়েকটি ঘটনার পর এই হামলাটি ঘটেছে।
Source & Photo: http://detroitnews.com