ওয়েস্ট ব্লুমফিল্ড টাউনশিপ, ১৪ মার্চ : মিশিগানের ওয়েস্ট ব্লুমফিল্ডে বৃহস্পতিবার একটি সিনাগগে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ডিয়ারবর্ন হাইটসের এক ব্যক্তি গাড়ি নিয়ে টেম্পল ইসরায়েলে ঢুকে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন এবং পরে নিজের গুলিতেই মৃত্যু বরণ করেন, এমনটি জানিয়েছে এফবিআই।
কর্তৃপক্ষ জানায়, ৪১ বছর বয়সী আয়মান গাজালি অভিযোগ অনুযায়ী ওয়ালনাট লেক রোডে অবস্থিত টেম্পল ইসরায়েলের প্রধান প্রবেশদ্বার ভেঙে তাঁর Ford F-150 পিকআপ ট্রাক নিয়ে ভেতরে ঢুকে পড়েন এবং সিনাগগটির নিরাপত্তা দলের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়েন।
এফবিআই-এর ডেট্রয়েট ফিল্ড অফিসের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেনিফার রানইয়ান জানান, গাজালির গাড়ির ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পর সিনাগগের ভেতরেও অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় গাড়ির ট্রাঙ্কে রাখা “বেশ কয়েকটি জারভর্তি” পেট্রোল আগুনে পুড়ে যায়।
রানইয়ান আরও জানান, গাজালির গাড়ির ট্রাঙ্কে আতশবাজিও পাওয়া গেছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হামলার পেছনের উদ্দেশ্য বা মোটিভ সম্পর্কে তদন্তকারীরা কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করেননি।
শুক্রবার সন্ধ্যায় ইহুদি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রানইয়ান বলেন, “এই ঘটনার তদন্ত শুরু হওয়ার মাত্র প্রায় ৩০ ঘণ্টা হয়েছে। তাই এই মুহূর্তে হামলার উদ্দেশ্য নিয়ে কোনো ধরনের অনুমান করা দায়িত্বজ্ঞানহীন হবে।”
তদন্তকারীরা জানান, গাজালি হামলার আগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত অর্থাৎ দুই ঘণ্টারও বেশি সময় টেম্পল ইসরায়েলের পার্কিং লটে অবস্থান করছিলেন। এরপর তিনি সিনাগগের দক্ষিণ-পূর্ব প্রবেশপথ দিয়ে গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পড়েন। ভবনের ভেতরে প্রবেশের পর তাঁর গাড়িটি একটি করিডোরের মাঝামাঝি স্থানে আটকে যায়।
রানইয়ান বলেন, গাজালি প্রথমে নিজের গাড়ির সামনের কাঁচ লক্ষ্য করে গুলি চালান। এরপর গাড়ির পেছনের জানালা দিয়ে তিনি নিরাপত্তা রক্ষীদের একজনের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন। এ সময় দ্বিতীয় এক নিরাপত্তা কর্মকর্তা গাড়ির সামনের জানালা দিয়ে গাজালিকে লক্ষ্য করে পাল্টা গুলি চালান। তখন গাজালি গাড়ির ভেতরেই আটকে পড়েছিলেন এবং বের হতে পারছিলেন না। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, ঠিক সেই সময় গাজালি নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
শুক্রবার তদন্তের এই পর্যায়ে ঘটনাটির সময়ক্রম তুলে ধরা হলেও, এফবিআই তদন্ত–সংক্রান্ত অন্যান্য তথ্য প্রকাশ থেকে বিরত থাকে।
রানইয়ান বলেন, “আমরা তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিচ্ছি। সন্দেহভাজনের উদ্দেশ্য নিয়ে এখনই কোনো অনুমান করা তাড়াহুড়ো হয়ে যাবে।”
এদিকে জানা গেছে, লেবানন থেকে এসে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া গাজালি হামলার কয়েক দিন আগে ইসরায়েলি বিমান হামলায় তাঁর পরিবারের কয়েকজন সদস্য নিহত হওয়ার খবর পেয়েছিলেন।
মন্দির ইসরাইল হামলার সঙ্গে
হিজবুল্লাহর কোনো সম্পর্ক আছে কি?
টেম্পল ইসরায়েল হামলার ঘটনায় হামলাকারী আয়মান গাজালি বা তাঁর পরিবারের কোনো সদস্যসন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহর সদস্য কি না—এমন প্রশ্নের জবাবে রানিয়ান বলেন, তিনি এই সম্ভাবনার বিষয়টি সম্পর্কে "অবগত" আছেন। এটি আমাদের চলমান তদন্তের অংশ।”
ওকল্যান্ড কাউন্টি শেরিফ মাইক বুচার্ড জানিয়েছেন, হামলার ঘটনার পর ৪২টি সংস্থার ৬০০-এর বেশি আইন প্রয়োগকারী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। ধোঁয়া নিঃশ্বাসের কারণে অসুস্থ হয়ে পড়া ৬৩ জন কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ডেট্রয়েটের Jজুইশ ফেডারেশন'-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) স্টিভেন ইংবার এ ঘটনা প্রসঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “যখন বিপদের মুহূর্তে আমাদের পাশে দাঁড়ানো প্রয়োজন—ঠিক তখনই সেখানে ৬০৫ জন মানুষ উপস্থিত ছিলেন, যারা আমাদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। ঈশ্বরকে ধন্যবাদ, শেষ পর্যন্ত তাদের তেমন কোনো চরম আত্মত্যাগ করতে হয়নি। আমাদের প্রার্থনা, সবার জন্য আরও সুন্দর ও নিরাপদ দিন আসুক।”
Source & Photo: http://detroitnews.com