ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে : মিফতাহ্ সিদ্দিকী

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৫:০৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৫:০৮:০৯ অপরাহ্ন
সিলেট, ১৪ মার্চ : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর, যা আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। শনিবার (১৪ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল সিলেট জেলার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায় যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফুটে। তাই ঈদের এই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
মিফতাহ্ সিদ্দিকী আরও বলেন, রমজান আমাদের সহমর্মিতা, মানবিকতা ও পরস্পরের প্রতি দায়িত্ববোধের শিক্ষা দেয়। সেই শিক্ষাকে ধারণ করে আমরা যদি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াই, তাহলে একটি সহমর্মিতাপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা সবাই মিলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই এবং সমাজে সম্প্রীতি, ভালোবাসা ও মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করি।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয়তাবাদী প্রচার দলের আহ্বায়ক রোটারিয়া রাসেল মাহবুব, যুগ্ম আহ্বায়ক শাহীন আলী এবং সদস্য সচিব লায়েক আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com