ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯

আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০১:১৩:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০১:১৩:১৮ পূর্বাহ্ন
ক্যান্টন টাউনশিপে দুর্ঘটনায় জড়িত একটি সেমি-ট্রাক্টর ট্রেলারের আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের পানি ছিটাতে দেখা যাচ্ছে/Facebook/Canton Michigan Fire Department

ক্যান্টন টাউনশিপ, ১৯ মার্চ :  গতকাল বুধবার দুপুরে একটি সেমি-ট্রাক্টর ট্রেলার ও পিকআপ ট্রাকের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোট ৯ জন আহত হয়েছেন।
মিশিগান ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন (MDOT) জানায়, বুধবার দুপুর ১২টা ৪৭ মিনিটের দিকে ফোর্ড রোড ও হ্যাগার্টি রোডের সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মোড়টি বন্ধ করে দেওয়া হলেও বুধবার রাতেই তা পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
পুলিশ জানায়, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। আহতদের মধ্যে পাঁচজন ছিলেন দুর্ঘটনায় জড়িত যানবাহনের যাত্রী এবং বাকি চারজন ছিলেন পুলিশ কর্মকর্তা, যারা আটকা পড়া যাত্রীদের উদ্ধার করতে গিয়ে আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত ওয়েস্টল্যান্ডের বাসিন্দা বার্ট স্টার্লিং জানান, একটি ট্রাক্টর-ট্রেলার মোড় ঘোরার সময় একটি পিকআপ ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে এই ভয়াবহ সংঘর্ষ ও আগুনের সূত্রপাত ঘটে।
ক্যান্টন পাবলিক সেফটি ডিপার্টমেন্ট জানায়, দুর্ঘটনার পর ধ্বংসাবশেষ অপসারণ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীরা কাজ শুরু করে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য সব দিকের যান চলাচল বন্ধ রাখা হয়েছিল এবং চালকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত করা যায়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে। আহতদের পরিচয়ও এখনো প্রকাশ করা হয়নি।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com