সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ১২:৩৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ১২:৩৬:৪৪ অপরাহ্ন
সাম্পটার টাউনশিপ, ১৯ মার্চ ॥ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সাম্পটার টাউনশিপে বুধবার এক প্রাণঘাতী গোলাগুলির ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, বিকেল ৪টা ১০ মিনিটের দিকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ রওনা হয়ে রওসনভিল উডস মোবাইল হোম কমিউনিটির এজউড ড্রাইভ এলাকায় পৌঁছে। ঘটনাস্থলে গিয়ে তারা আনুমানিক ২০ বছর বয়সী এক তরুণীকে রাস্তার ওপর গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তার শরীরের ওপরের অংশে একাধিক গুলির চিহ্ন ছিল।
জরুরি সেবাদানকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা প্রদান করলেও শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, নিহত তরুণী, সন্দেহভাজন এবং আটককৃতদের মধ্যে পূর্ব পরিচয় ছিল। ফলে ঘটনাটি বিচ্ছিন্ন এবং কমিউনিটির জন্য বর্তমানে কোনো অতিরিক্ত নিরাপত্তা হুমকি নেই বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এদিকে, মোবাইল হোম কমিউনিটির মালিক প্রতিষ্ঠান ‘ইয়েস! কমিউনিটিস’ এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিশিগানের বিভিন্ন এলাকায় একাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর কয়েক দিন আগেই ক্লিনটন টাউনশিপে একটি বাড়ি থেকে এক নারী ও এক পুরুষের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। গত সপ্তাহে ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে হাববেল অ্যাভিনিউয়ের অদূরে প্লিমাউথ রোডের ১৪৬০০ ব্লকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছিল। গত মাসে ডেট্রয়েটের পূর্ব প্রান্তে একটি ভোজসভায় (repast) গোলাগুলির ঘটনায় দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছিলেন।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com