আটলান্টিক সিটি, ২০ মার্চ : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “চাঁদ রাত মেহেদি উৎসব” অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ, বৃহস্পতিবার রাতে বেঙ্গল ক্লাবের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত “চাঁদ রাত মেহেদি উৎসব” এ প্রবাসী কিশোরী ও মহিলারা বিনামূল্যে তাদের হাত মেহেদির রঙে রাঙিয়ে উৎসবের আনন্দ উপভোগ করেন।
অনুষ্ঠানে সুহেল আহমেদ, আসিফ আনোয়ার, জামান রুকু সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। বেঙ্গল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজল সরকার প্রবাসী বাংলাদেশিদেরকে সপরিবারে ও সবান্ধব “চাঁদ রাত মেহেদী উৎসব” এ অংশগ্রহন করে তা সফল করায় ধন্যবাদ জানিয়েছেন। আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত “চাঁদ রাত মেহেদি উৎসব” ঈদ আনন্দে ভিন্ন এক মাত্রা যোগ করেছিল।