সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময়

আপলোড সময় : ২২-০৩-২০২৬ ০৫:১২:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৩-২০২৬ ০৫:১২:৩১ পূর্বাহ্ন
সিলেট, ২২ মার্চ: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম’র উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) পুলিশ অফিসার্স মেসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ পুলিশ কর্মকর্তারা এবং তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর আওতাধীন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি পুলিশ কমিশনার সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে, অতিথি ও তাদের পরিবারবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন।
এর আগে সকলে শাহী ঈদগাঁহ ময়দানে জামাতে নামাজ আদায় করেন। নামাজের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অগ্রগতি ও সমৃদ্ধি, জনগণের সুখ-শান্তি এবং সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com