আটলান্টিক সিটির মেয়রের জন্মদিনে বিএএসজের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০১:১২:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০১:১২:২২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ২৭ মার্চ : নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র এর শুভ জন্মদিন ছিল ২৫ মার্চ, বুধবার । তাঁর শুভ জন্মদিন উপলক্ষে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নেতৃবৃন্দ।
মেয়র মার্টি স্মল সিনিয়র এর জন্মদিন উপলক্ষে  গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা,ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, মোঃ গিয়াসউদদীন পাঠান,রহমান বাবুল, মোঃ বেলাল হোসেন, মোঃ মামুনুল হক মামুন, জাকির হোসেন ও লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী সিটিহলস্থ  মেয়রের দপ্তরে তাঁর সাথে সাক্ষাত করেন ।  নেতৃবৃন্দ  মেয়রকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে পুস্পস্তবক তুলে দেন। তাঁরা  মেয়রের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
মেয়র মার্টি স্মল সিনিয়র তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় বিএএসজে নেতৃবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তাঁর ও তাঁর প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com