আজ মঙ্গলবার সেভেন মাইল রোডের দক্ষিণে লজ ফ্রিওয়ের পাশে উদ্ধার হওয়া মৃতদেহ ঘিরে তদন্তে মিশিগান স্টেট পুলিশ/Photo : Daniel Mears, The Detroit News
ডেট্রয়েট, ৩১ মার্চ : ডেট্রয়েটের সেভেন মাইল রোডের কাছে উত্তরমুখী লজ ফ্রিওয়ের পাশে একটি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে কয়েক ঘণ্টা সড়কটি বন্ধ রাখে পুলিশ। তদন্ত শেষে পুলিশ সড়কটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেয়। মিশিগান পরিবহন দপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ২৫ মিনিট পর্যন্ত উত্তরমুখী লজ ফ্রিওয়ের সবকটি লেন যান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।
কর্মকর্তারা জানান, ভোর ৬টার দিকে এইট মাইল ও সেভেন মাইল রোডের মধ্যবর্তী অংশটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরিবহন দপ্তরের মানচিত্র অনুযায়ী, সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ সড়কটিতে প্রায় এক মাইল দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মিশিগান স্টেট পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম X (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানায়, একটি বেসরকারি অ্যাম্বুলেন্স সেবা সংস্থার কর্মীরা ফ্রিওয়ের ডান পাশের রাস্তার ধারে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
তদন্তকারীরা জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত ও মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। সকাল ৯টার দিকে কর্মকর্তারা জানান, ঘটনাস্থলের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এটি আত্মহত্যার ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ আরও জানায়, তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
কর্মকর্তারা অনুরোধ জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি এমন কাউকে চিনে থাকেন যিনি মানসিক সংকট বা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে প্রশিক্ষিত মানসিক স্বাস্থ্য পরামর্শদাতার সঙ্গে কথা বলার জন্য ৯৮৮ নম্বরে কল বা টেক্সট করতে পারেন। প্রাক্তন সৈনিক বা ভেটেরানরা বিশেষায়িত সহায়তা পেতে ৯৮৮ নম্বরে কল করে ‘১’ চাপতে পারেন।
Source & Photo: http://detroitnews.com