সাউথ জার্সিতে আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০২:০৫:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০২:০৫:৪৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ১ মার্চ : নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। গত ৩০ মার্চ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুর রফিক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বেলাল উদ্দিন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নূর মোহাম্মদ। পরে সংগীতশিল্পী ফারুক হোসেনের পরিচালনায় সম্মিলিত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়।
সভায় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এবং পনেরো আগস্ট ও একুশে আগস্টে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম ও মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সাংবাদিক আবু নসর, অধ্যাপক মিজানুর রহমান, বোরহান উল্লাহ কাউসার, বেলাল উদ্দীন, রওশনউদদীন, নূর মোহাম্মদ, সিরাজুল হক, বেলাল হোসেন, মনিরুজ্জামান মনির, জাকিরুল ইসলাম খোকা, শেখ কামাল মঞ্জু প্রমুখ। 
সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। তারা বলেন, স্বাধীনতার ইতিহাস বিকৃত করার অপচেষ্টা কখনো সফল হবে না।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। কোনো জাতির জীবনে স্বাধীনতার স্বাদ একবারই আসে, তাই এ অর্জনকে সব সময় সম্মান ও মর্যাদার সঙ্গে রক্ষা করতে হবে।
বক্তারা নতুন প্রজন্মের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শন এবং স্বাধীনতার ইতিহাস ও গৌরবগাঁথা তুলে ধরার জন্য অভিবাবকদের প্রতি আহবান জানান। সভাপতির বক্তব্যে আব্দুর রফিক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com