মধ্যস্বত্বভোগী কমিয়ে কৃষক-ভোক্তার সরাসরি সংযোগের উদ্যোগ

সিলেটে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৩:১৫:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৩:১৫:৪৮ পূর্বাহ্ন
সিলেট, ১১ এপ্রিল : সিলেটে কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে প্রথমবারের মতো ‘কৃষকের হাট’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় নগরীর টিলাগড় এলাকায় ব্যতিক্রমধর্মী এই হাটের উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এই বাজারে সিলেটের প্রান্তিক কৃষকরা কোনো ধরনের মধ্যস্থতাকারী বা দালালের সহায়তা ছাড়াই তাদের উৎপাদিত কৃষিপণ্য সরাসরি সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার সুযোগ পাবেন। উদ্যোগটির মূল লক্ষ্য হলো মাঠপর্যায়ের কৃষক ও শহরের ভোক্তার মধ্যে সরাসরি সেতুবন্ধন তৈরি করা, যাতে কৃষক ন্যায্যমূল্য পান এবং ভোক্তারা তুলনামূলক কম দামে পণ্য ক্রয় করতে পারেন।
সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com