টাঙ্গাইল, ১৪ এপ্রিল : টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ল্যাপটপের সুইচ চেপে ‘বিসমিল্লাহ’ বলে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের আরও ১০টি উপজেলায়ও এই কার্যক্রমের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শী। এছাড়া কৃষক কবির হোসেন ও কৃষাণী জুলেখা বেগমও বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। দুপুরের পর তিনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এদিকে এই কর্মসূচিকে ঘিরে টাঙ্গাইল শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ পূর্বপাড়া ব্লকের ১ হাজার ৪৫৩ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে ১৫ জন কৃষকের হাতে অনুষ্ঠানে সরাসরি কৃষক কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।