মাইকেল ওয়াকার ও বেঞ্জামিন প্যারিস/Macomb County Prosecutor's Office
স্টার্লিং হাইটস, ২৩ এপ্রিল : একটি বাড়ির কাঠের বেড়ায় স্প্রে-পেইন্টের মাধ্যমে স্বস্তিকা চিহ্ন ও আপত্তিকর গ্রাফিতি আঁকার অভিযোগে ১৯ বছর বয়সী দুই যুবকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, আইডাহোর নাম্পা-র বাসিন্দা মাইকেল ওয়াকার এবং সাউথ ক্যারোলিনার গ্রিনভিলের বাসিন্দা বেঞ্জামিন প্যারিসকে মঙ্গলবার স্টার্লিং হাইটসের ৪১এ ডিস্ট্রিক্ট আদালতে হাজির করা হয়
প্রসিকিউটররা জানান, ওয়াকারের বিরুদ্ধে ১,০০০ ডলার বা তার বেশি কিন্তু ২০,০০০ ডলারের কম মূল্যের সম্পত্তির ইচ্ছাকৃত ক্ষতিসাধনের চারটি অভিযোগ, একই মাত্রার ক্ষতিসাধনের ষড়যন্ত্রের দুটি অভিযোগ এবং গোপনে অস্ত্র বহনের একটি অভিযোগ আনা হয়েছে। প্রতিটি অভিযোগই পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য গুরুতর অপরাধ (ফেলনি) হিসেবে গণ্য।
অন্যদিকে, প্যারিসের বিরুদ্ধে ১,০০০ ডলার বা তার বেশি কিন্তু ২০,০০০ ডলারের কম মূল্যের সম্পত্তির ইচ্ছাকৃত ক্ষতিসাধনের দুটি অভিযোগ এবং একই ধরনের ক্ষতিসাধনের ষড়যন্ত্রের দুটি অভিযোগ আনা হয়েছে।
একজন ম্যাজিস্ট্রেট ওয়াকারের জামানত ৭৫,০০০ ডলার এবং প্যারিসের জামানত ১,০০,০০০ ডলার নির্ধারণ করেছেন। তাদের পরবর্তী শুনানির তারিখ আগামী ৪ মে ধার্য করা হয়েছে। আদালত আরও নির্দেশ দিয়েছেন, তারা যদি জামিনে মুক্তি পান, তবে পায়ে একটি ইলেকট্রনিক জি-পি-এস ট্র্যাকার (ব্রেসলেট) পরিধান করতে হবে।
ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর পিটার লুসিডো এক বিবৃতিতে বলেন, “আপত্তিকর বার্তা বা প্রতীক ব্যবহার করে সরকারি ও বেসরকারি সম্পত্তির অবমাননা করা অত্যন্ত উদ্বেগজনক। আমার কার্যালয় এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বদ্ধপরিকর এবং ম্যাকম্ব কাউন্টির বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা সজাগ।” বুধবার পর্যন্ত আদালতের নথিতে ওয়াকার বা প্যারিসের পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ পাওয়া যায়নি।
কর্তৃপক্ষের অভিযোগ, রবিবার M-53 ও ক্যানাল রোড সংলগ্ন একটি বাড়ির বেড়ায় অভিযুক্তরা স্প্রে-পেইন্টের মাধ্যমে নয়টি স্বস্তিকা চিহ্ন, ‘৮৮’ সংখ্যা, “জাতীয় সমাজতন্ত্রই সঠিক পথ” এবং “হাইেল” শব্দ লিখে দেয়।
এছাড়া তাদের বিরুদ্ধে ক্যানাল এলাকার এম-৫৩ আন্ডারপাসের কংক্রিট স্তম্ভ, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকটবর্তী ইটের দেয়াল এবং আরেকটি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক বাক্সে স্প্রে-পেইন্টের মাধ্যমে স্বস্তিকা চিহ্ন, ইহুদি-বিদ্বেষী স্লোগান ও অশ্লীল শব্দ আঁকার অভিযোগও আনা হয়েছে।
স্টার্লিং হাইটস পুলিশ জানায়, রবিবার রাত আনুমানিক ১২:৪৫ মিনিটে শেটল্যান্ড কোর্টের ১১০০০ ব্লকের একটি বাড়িতে কর্মকর্তাদের তলব করা হয়। অভিযোগ ছিল, দুজন ব্যক্তি একটি বাড়ির সীমানা বেড়ায় স্প্রে-পেইন্ট করছে।
পুলিশের ভাষ্যমতে, অভিযোগকারীর দেওয়া বর্ণনার সঙ্গে মিলে যায় এমন দুজন ব্যক্তিকে কাছাকাছি একটি বাণিজ্যিক পার্কিং লটে হাঁটতে দেখা যায়। তদন্তকারীরা জানান, তাদের কাছ থেকে স্প্রে-পেইন্টের ক্যান উদ্ধার করা হয়। এছাড়া ওয়াকার-এর কাছ থেকে একটি ছুরিও জব্দ করা হয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস-এর মিশিগান শাখা অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগকে স্বাগত জানিয়েছে।
সংস্থাটির মিশিগান শাখার নির্বাহী পরিচালক দাউদ ওয়ালিদ এক বিবৃতিতে বলেন, “এই মামলায় অভিযোগ দায়েরের বিষয়টি আমরা স্বাগত জানাই এবং এমন উদ্বেগজনক ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানাই। বিদ্বেষমূলক অপরাধ ও ঘৃণা-উদ্দীপক মতাদর্শের বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি—যাতে স্পষ্টভাবে জানানো যায়, আমাদের সমাজে ধর্মান্ধতা ও ভয় প্রদর্শনের কোনো স্থান নেই।”
Source & Photo: http://detroitnews.com