সুপ্রভাত মিশিগানের দু:খ প্রকাশ

সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৩:৫৩:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৩:৫৩:৩৫ পূর্বাহ্ন
ওয়ারেন, ৭ মে : ডিজিটাল নিরাপত্তাজনিত এক সাইবার হামলার শিকার হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ThemesBazar.com। এ ঘটনার ফলে প্রতিষ্ঠানটির অনলাইন কার্যক্রম, বিশেষ করে এর সঙ্গে সংশ্লিষ্ট সুপ্রভাত মিশিগান অনলাইন ভার্সনটি টানা চার দিন ধরে অচল অবস্থায় ছিল।
জানা যায়, হ্যাকিংয়ের কারণে সাইটের সার্ভার ও ডেটা সিস্টেমে সাময়িক বিঘ্ন ঘটে, ফলে ব্যবহারকারীরা নিরবচ্ছিন্নভাবে সেবা গ্রহণ করতে পারেননি। বিষয়টি নজরে আসার পর টেকনিক্যাল টিম দ্রুত সমস্যা সমাধানে কাজ শুরু করে।
দীর্ঘ প্রচেষ্টা ও প্রযুক্তিগত পুনরুদ্ধার কার্যক্রমের পর, গতকাল (আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী দুপুরে) সফলভাবে সাইটটি পুনরায় সচল করতে সক্ষম হয় ThemesBazar.com কর্তৃপক্ষ।
সুপ্রভাত মিশিগানের সম্মানিত পাঠকদের সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com