ঢাকা, ৯ মে : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (University of South Florida) বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছেছে।
দুবাই হয়ে শনিবার (৯ মে) সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বৃষ্টির পরিবারের সদস্যরা।
এর আগে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৭ মে মরদেহটি বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। পুরো প্রক্রিয়া তদারকি করেন মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ মে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস থেকে মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ও মায়ামি কনস্যুলেট জেনারেলসহ সংশ্লিষ্ট সব পক্ষ দ্রুততম সময়ে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করে।
এদিকে দেশে পাঠানোর আগের দিন ৬ মে টাম্পার জোহর ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে University of South Florida-এর শিক্ষার্থী, স্থানীয় প্রবাসী বাংলাদেশি, গণমাধ্যমকর্মী ও কনস্যুলেটের প্রতিনিধিরা অংশ নেন। মর্মান্তিক এই ঘটনায় দেশে ও প্রবাসে শোকের ছায়া নেমে এসেছে।