ওয়ারেন, ১১ মে: মিশিগানের বিভিন্ন সিটির বর্তমান ও সাবেক কাউন্সিল মেম্বার, কমিশনার এবং শিক্ষা বোর্ডের ট্রাস্টিগণকে নিয়ে বাংলা প্রেসক্লাব মিশিগানের উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ শাহেদুল হক এবং সঞ্চালনা করেন সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল।
অনুষ্ঠানে বক্তারা আমেরিকার মূলধারার রাজনীতি ও প্রশাসনিক কর্মকাণ্ডে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষা বোর্ড, সিটি কাউন্সিল ও কমিশনার পর্যায়ে বাংলাদেশি বংশোদ্ভূতদের উপস্থিতি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে এবং কমিউনিটির ভাবমূর্তি আরও সুদৃঢ় করছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে অফিসিয়াল ব্যক্তিদের এ ধরনের মতবিনিময় অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করে। বাংলা প্রেসক্লাব কেবল সংবাদ পরিবেশনার মাধ্যম নয়, বরং কমিউনিটি ও মূলধারার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবেও কাজ করছে।
আলোচনায় বিশেষভাবে উঠে আসে “ফান্ড রাইজিং” বা নির্বাচনী তহবিল সংগ্রহের বিষয়টি। বক্তারা বলেন, আমেরিকার রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করতে হলে কমিউনিটির সদস্যদের নির্বাচনী তহবিল গঠনে আরও সচেতন ও সক্রিয় হতে হবে। সঠিক সময়ে সঠিক প্রার্থীকে আর্থিক ও নৈতিক সমর্থন প্রদান করা গেলে নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশিদের কণ্ঠস্বর আরও জোরালো হবে।
সভায় অংশগ্রহণকারীরা অভিমত দেন, যত বেশি বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিনিধি স্থানীয় সরকার ও শিক্ষা বোর্ডে যুক্ত হবেন, তত বেশি কমিউনিটির অধিকার আদায় ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।
সবশেষে বক্তারা বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে আমেরিকার মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির অবস্থান আগামী দিনে আরও সুদৃঢ় ও কার্যকর হবে।