মিশিগানের মলে ঘড়ি কেনাকে  কেন্দ্র করে হুলস্থুল ও বিশৃঙ্খলা

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০১:২৬:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০১:২৬:১৯ অপরাহ্ন
ট্রয়ের সমারসেট মলে ঘড়ি কিনতে ভিড়ের ঢল/Photo : Katy Kildee, Special To The Detroit News

ট্রয়, ১৬ মে : একটি নতুন পকেট ঘড়ি কেনার সুযোগকে কেন্দ্র করে শনিবার ভোরে ট্রয়ের সমারসেট মলে কয়েকশ মানুষের সমাগম ঘটে। তবে শুরুতে যে উৎসাহ ও আগ্রহ দেখা গিয়েছিল, তা শেষ পর্যন্ত হতাশায় রূপ নেয়; অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করে দেয় এবং ঘড়ি বিক্রির কার্যক্রম  বাতিল করা হয়।
শনিবার ভোর থেকেই মানুষজন ট্রয়ের সমারসেট মলে জড়ো হতে শুরু করেন ‘Swatch x Audemars Piguet’ (সংক্ষেপে ‘AP’) নামের সীমিত সংস্করণের ঘড়িটি কেনার আশায়। এটি সুইস বিলাসবহুল ব্র্যান্ড Audemars Piguet এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী ব্র্যান্ড Swatch-এর একটি যৌথ উদ্যোগ।
ট্রয় পুলিশের সার্জেন্ট জন জুলিয়ান জানান, ভোর ৪:৩০ মিনিটে মলে পুলিশকে ডাকা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক বিভাগের সহায়তাও নেওয়া হয়। তিনি আরও জানান, ক্রেতাদের সেখান থেকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। তবে দুইজন ব্যক্তি নির্দেশ অমান্য করে অবস্থান করায় তাদের বিরুদ্ধে ‘অনধিকার প্রবেশ’-এর অভিযোগ আনা হয়। যদিও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ আরও জানায়, পরবর্তীতে Swatch কর্তৃপক্ষই ওই পকেট ঘড়ি বিক্রির সিদ্ধান্ত বাতিল করে দেয়।

রয়্যাল পপ ঘড়িগুলো ১৯৭২ সালে উন্মোচিত অডেমার পিগে (Audemars Piguet)-এর আইকনিক ‘রয়্যাল ওক’ সংগ্রহ এবং ১৯৮০-এর দশকের জনপ্রিয় ‘Swatch POP’ ঘড়ির নকশা থেকে অনুপ্রাণিত। পকেট ঘড়িটি, যা আজ শনিবার, বাজারে আসার কথা রয়েছে—মোট আটটি ভিন্ন মডেলে পাওয়া যাবে/Swatch

শনিবার সকাল ১০টার দিকে মলটি আনুষ্ঠানিকভাবে খোলার কথা থাকলেও তখন আবারও কয়েকশ মানুষ সেখানে জড়ো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উপস্থিত জনতাকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। ভিড় কিছুটা কমে এলেও তখনও কয়েকশ মানুষ সেখানে অবস্থান করছিল।
সকাল ১০:১৫ মিনিটে একজন নিরাপত্তা প্রহরী উচ্চস্বরে ঘোষণা দেন যে, যারা সেখান থেকে না যাবে, তাদের সবার বিরুদ্ধেই ‘অনধিকার প্রবেশ’-এর অভিযোগ আনা হবে। কয়েকজন ব্যক্তি এর প্রতিবাদে দুয়ো দিলেও, অধিকাংশ মানুষই ধীরে ধীরে স্থান ত্যাগ করতে শুরু করে।
সতর্কবার্তা শোনার পর সর্বশেষ যারা মল ত্যাগ করেন, সাউথফিল্ডের বাসিন্দা জাইলেন ক্যাম্প ছিলেন তাদেরই একজন।
ক্যাম্প জানান, তিনি ভোর ৫টা থেকেই মলে অবস্থান করছিলেন এবং প্রাথমিক ভিড় ছত্রভঙ্গ হওয়ার পর মলের বাইরে লাইনে দাঁড়ানো প্রথম সারির ব্যক্তিদের মধ্যেও তিনি ছিলেন।
Audemars Piguet-এর ঘড়িগুলো সাধারণত হাজার হাজার ডলারে বিক্রি হয়ে থাকে। তবে Swatch-এর সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি এই ঘড়িটির দাম মডেলভেদে ৪০০ থেকে ৪২০ ডলারের মধ্যে নির্ধারণ করা হয়েছিল।
ক্যাম্প জানান, ঘড়িটি তার বেশ পছন্দ হয়েছিল; তবে যদি এর বাজারমূল্য বা চাহিদা যথেষ্ট বেশি হতো, তাহলে তিনি এটি কিনে পুনরায় বিক্রি করার বিষয়টিও বিবেচনা করতেন। তিনি আরও জানান, ঘড়ি বিক্রির কার্যক্রম বাতিল করা হয়েছে—এ বিষয়ে তার কোনো ধারণা ছিল না; তা আগে জানলে তিনি আগেই স্থান ত্যাগ করতেন।
ক্যাম্পের ভাষ্য অনুযায়ী, বারবার চলে যাওয়ার অনুরোধ সত্ত্বেও তিনি দোকানের বাইরে অবস্থান করছিলেন, কারণ তিনি Swatch-এর কোনো কর্মীর কাছ থেকে সরাসরি আনুষ্ঠানিক ঘোষণা শোনার অপেক্ষায় ছিলেন।
তিনি বলেন, “এটা এক চরম অরাজক পরিস্থিতি। ট্রয় নগর কর্তৃপক্ষ, সমারসেট মল কর্তৃপক্ষ এবং Swatch স্টোর—সবাই অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। আমাদের সময়েরও নিজস্ব মূল্য রয়েছে।”
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com