সিলেটে প্রাইভেট কারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০১:০৮:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০১:০৮:১৯ অপরাহ্ন
সিলেট, ১৭ মে : প্রাইভেট কারে এসে একটি মাদ্রাসার দানবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে নগরের ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার গেটের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, ভোর রাত আনুমানিক ৩টা ৪৬ মিনিটের দিকে একটি সাদা প্রাইভেট কার মাদ্রাসার দানবাক্সের সামনে এসে থামে। কিছুক্ষণ পর গাড়ি থেকে এক যুবক বের হন। এরপর সাদা টি-শার্ট পরা আরও একজন যুবক নেমে আসে। পরে দু’জন মিলে ড্রিল মেশিন ব্যবহার করে দানবাক্সের তালা ভেঙে ভেতর থেকে টাকা সংগ্রহ করে গাড়িতে ওঠেন।
ফুটেজে আরও দেখা যায়, এ সময় একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে যায়। পরে আবারও একজন যুবক গাড়ি থেকে নেমে দানবাক্সের অবশিষ্ট টাকা নিয়ে  গাড়িতে উঠেন। এরপরই প্রাইভেট কারটি স্থান ত্যাগ করে।
স্থানীয়দের দাবি, একই কৌশলে ওই রাতে আশপাশের কয়েকটি মসজিদ থেকেও দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। তারা দ্রুত ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখেছি। এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেনি। তবে আমাদের দুইজন উপ-পরিদর্শক (এসআই)সহ একটি দল বিষয়টি নিয়ে কাজ করছে।”

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com