হবিগঞ্জ, ১৭ মে : যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কমিউনিটি নেতা ও প্রাউড টু-বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র সেক্রেটারি রানা রহমানকে অভিনন্দন জানিয়েছেন পরিবেশ সংগঠক এবং সংগঠনটির হবিগঞ্জ সমন্বয়কারী তোফাজ্জল সোহেল।
সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশি বংশোদ্ভূত হবিগঞ্জের সন্তান রানা রহমানের এই বিজয় একটি ঐতিহাসিক সাফল্য। তাঁর মতে, এ অর্জন প্রবাসে বাংলাদেশিদের রাজনৈতিক অংশগ্রহণ এবং আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতার ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। পাশাপাশি এ ধরনের রাজনৈতিক অগ্রগতি ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক, কমিউনিটি উন্নয়ন এবং তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।
নির্বাচনে জয়লাভের পর রানা রহমান তাঁর প্রতিক্রিয়ায় জানান, তিনি পরিবেশ সুরক্ষা, সামাজিক আবাসন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের রাজনৈতিক ও আর্থসামাজিক সম্পর্ক উন্নয়নেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিবেশবাদী দল গ্রিন পার্টির প্রার্থী হিসেবে তিনি ইংল্যান্ডের সাউথ শিল্ডস শহরের বিকন এন্ড বেন্টস ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। গত ৭ মে অনুষ্ঠিত এ নির্বাচনে তাঁর বিজয় নিশ্চিত হয়। হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার বাসিন্দা রানা রহমানের জন্ম নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে।