তথ্যদাতার জন্য ২ হাজার ডলার পুরস্কার ঘোষণা

পন্টিয়াকে শোবার ঘরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ

আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৩:২৩:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৩:২৩:৪৫ পূর্বাহ্ন
পন্টিয়াক, ২৬ মে : পন্টিয়াকে ২৫ বছর বয়সী এক যুবকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় তথ্যের বিনিময়ে পুরস্কার ঘোষণা করেছে গোয়েন্দারা। নিহত ওই ব্যক্তির মরদেহ একটি শোবার ঘরে পাওয়া যায়।
ওকল্যান্ড কাউন্টির ডেপুটিরা জানিয়েছেন, রবিবার রাত ১০টার দিকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ৩০০ ব্লকে গুলির ঘটনা সম্পর্কে ৯১১ কল পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। বাড়ির এক বাসিন্দা জানান, ব্রায়ান কিথ ওয়াশিংটন জুনিয়র নামের ওই ব্যক্তিকে শোবার ঘরের ভেতরে গলায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং তখন তিনি আর শ্বাস নিচ্ছিলেন না। প্যারামেডিকরা তাকে হাসপাতালে নেওয়ার আগে ডেপুটিরা ও ওয়াটারফোর্ড আঞ্চলিক ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা জীবন বাঁচানোর চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ নিশ্চিত করেছে। ডেপুটিরা ঘটনাস্থলের শোবার ঘরের জানালার বাইরে থেকে গুলির খোসা উদ্ধার করেছেন বলে জানিয়েছেন গোয়েন্দারা।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে ‘ক্রাইম স্টপার্স’ অপরাধীকে গ্রেপ্তারে সহায়তাকারী তথ্যের জন্য ২,০০০ ডলার পুরস্কার ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com