ব্রাইটন টাউনশিপে শিশু অপহরণ চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার

আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ০২:১৮:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ০২:১৮:১৯ পূর্বাহ্ন
ব্রাইটন টাউনশিপ, ২৯ মে : পুলিশ জানিয়েছে, ব্রাইটন টাউনশিপে আট বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মিশিগান স্টেট পুলিশ ‘এক্স’ (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক পোস্টে জানায়, “আট বছর বয়সী ওই শিশুকে অপহরণের চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত ও আটক করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।”
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ব্রাইটন টাউনশিপের রোজমেরি লেনে শিশু অপহরণচেষ্টার একটি অভিযোগের পর ব্রাইটন পোস্টের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে গিয়ে পুলিশ শিশুটির বাবার সঙ্গে কথা বলেন। তিনি জানান, তাঁর মেয়ে সাইকেল চালানোর সময় এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার দিকে এগিয়ে আসেন। বাবার বর্ণনায়, ওই ব্যক্তিকে দেখতে একজন ভ্রাম্যমাণ বিক্রেতার মতো মনে হচ্ছিল, যিনি বাড়ি বাড়ি ঘুরে পণ্য বিক্রি করছিলেন।
পুলিশ আরও জানায়, ঘটনার পরপরই সন্দেহভাজন ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে তল্লাশি চালিয়েও পুলিশ সদস্যরা তাকে খুঁজে পেতে ব্যর্থ হন।
তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি শিশুটিকে তার সঙ্গে পাশের একটি বনাঞ্চলে যেতে বলেন এবং সেখানে গেলে তাকে একটি “সারপ্রাইজ” বা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
গোয়েন্দারা জানান, ওই ব্যক্তি শিশুটিকে বনের ভেতরে নিয়ে যাওয়ার জন্য প্রলুব্ধ করার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় শিশুটির বাবা ঘটনাস্থলে এসে তাকে বাধা দেন এবং ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
পুলিশের তথ্যমতে, এরপর সন্দেহভাজন ব্যক্তি একটি “সেগওয়ে-সদৃশ” যানে চড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
স্টেট পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় বা সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে, ব্রাইটন পোস্টের (810) 227-1051 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com