আটলান্টিক সিটি, ৫ জুন : ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে অনেকেই বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়িতে টাঙিয়েছেন বিভিন্ন দেশের পতাকা।
৪ জুন, বৃহস্পতিবার রাতে সিটির বেংগল ক্লাব তাদের নিজস্ব মিলনায়তনে আয়োজন করেছিল “বিশ্বকাপ উন্মাদনা” অনুষ্ঠানের। প্রিয় দলের জার্সি পরে পতাকা হাতে প্রবাসীরা যোগ গিয়েছিলেন সেই অনুষ্ঠানে । বিভিন্ন দেশের জাতীয় পতাকায় সজ্জিত করা হয়েছিল সংগঠনের মিলনায়তন ।
অনুষ্ঠানে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ।
প্রবাসী ফুটবলপ্রেমীরা সারাক্ষণ নিজ নিজ পছন্দের দলের সমর্থনে শ্লোগান দিয়ে মিলনায়তন মাতিয়ে রাখেন এবং নিজেদের পছন্দের দলের সাফল্য কামনা করেন । অনেক প্রবাসী মেতে ওঠেন খুনসুটিতে। বিশ্বকাপের থিম সংয়ের সংগে নেচে গেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন ।
অনুষ্ঠানে জনৈক প্রবাসী বলেন, “বিশ্বকাপ এলেই প্রবাসে যেন বাংলাদেশের পরিবেশ ফিরে আসে। সবাই নিজ নিজ দলের সমর্থনে একত্রিত হয়, তর্কে লিপ্ত হয়, তবে সম্পর্কের উষ্ণতা ও সৌহার্দ্য অটুট থাকে।” বেংগল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী তাননু ও সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ “বিশ্বকাপ উন্মাদনা” অনুষ্ঠান সফল করায় সবাইকে ধন্যবাদ জানান । নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।