ডেট্রয়েট, ৬ জুন : মিশিগানের বৃহত্তম প্রাইড উৎসব ‘মোটর সিটি প্রাইড’ এ সপ্তাহান্তে আবারও ডেট্রয়েটের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নগর কর্তৃপক্ষ ও আয়োজকদের প্রত্যাশা, দুই দিনব্যাপী এই আয়োজনে হাজার হাজার মানুষের অংশগ্রহণে শহর উৎসবমুখর হয়ে উঠবে।
ডেট্রয়েট নদীর তীরবর্তী হার্ট প্লাজায় শনিবার দুপুর ১টায় উৎসবের উদ্বোধন হবে। শনিবার রাত ৯টা পর্যন্ত এবং রবিবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নানা আয়োজন চলবে। উৎসবে চারটি মঞ্চে থাকবে সরাসরি সংগীত ও বিনোদন পরিবেশনা। পাশাপাশি ১০০টিরও বেশি স্থানীয় বিক্রেতা বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে অংশ নেবেন। নগর কর্মকর্তাদের ধারণা, দুই দিনব্যাপী উৎসব ও প্রাইড প্যারেডে ৬৫ হাজারেরও বেশি মানুষের সমাগম ঘটতে পারে।
এলজিবিটিকিউ+ (LGBTQ+) প্রাইড মাস উপলক্ষে সম্প্রতি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত 'স্পিরিট প্লাজা'য় প্রাইড পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন মেয়র মেরি শেফিল্ড। কোলম্যান ইয়াং মিউনিসিপ্যাল সেন্টারের পাশের এই চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রাইড পতাকার তাৎপর্য তুলে ধরেন।
মেয়র শেফিল্ড বলেন, “প্রাইড পতাকা সাহসিকতার প্রতীক। এটি অগ্রগতির প্রতীক। এটি সেই সব আন্দোলনকারী, নেতা ও সম্প্রদায়ের সদস্যদের প্রতিনিধিত্ব করে, যারা সমতা, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য লড়াই করেছেন এবং এখনও সেই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।”
‘মোটর সিটি প্রাইড’-এর যাত্রা শুরু হয় ১৯৭২ সালের জুন মাসে। সে সময় এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের অধিকার স্বীকৃতি এবং বৈষম্যমূলক স্থানীয় ও জাতীয় আইনের প্রতিবাদে ডেট্রয়েটের কেন্দ্রস্থলে প্রথম প্রাইড শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতাতেই আজকের বৃহৎ উৎসবের বিকাশ ঘটেছে।
ডেট্রয়েট সিটি কাউন্সিলের সদস্য ডেনজেল ম্যাকক্যাম্পবেল বলেন, যারা মুক্তি, সমতা ও অধিকারের জন্য সংগ্রাম করেছেন, সেইসব স্থানীয় বাসিন্দাদের অবদান স্মরণ করা এবং এই সংগ্রাম এখনও শেষ হয়নি—এ বিষয়টি উপলব্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুধবারের অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের এই সম্প্রদায়ের সদস্যদের, বিশেষ করে ট্রান্সজেন্ডার ও নন-বাইনারি মানুষদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।”
প্রথম মেয়াদে দায়িত্ব পালনরত ম্যাকক্যাম্পবেল ডেট্রয়েট সিটি কাউন্সিলের দুইজন প্রকাশ্য কুইয়ার সদস্যের একজন। অন্যজন হলেন কাউন্সিলওম্যান গ্যাব্রিয়েলা সান্তিয়াগো-রোমেরো, যিনি বর্তমানে কাউন্সিলে তাঁর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।
ডেট্রয়েটের অন্তর্ভুক্তিমূলক নীতিমালার উদাহরণ হিসেবে ম্যাকক্যাম্পবেল শহরের মানবাধিকার অধ্যাদেশের কথা উল্লেখ করেন। তাঁর মতে, শুধু নীতিমালা প্রণয়নই যথেষ্ট নয়; সেগুলোর কার্যকর বাস্তবায়ন এবং নগর সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থাকে আরও সহানুভূতিশীল ও সহায়তামূলক করে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “নীতিমালা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের অধ্যাদেশগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা এবং সব বিভাগ ও সংস্থাকে এমনভাবে গড়ে তোলা প্রয়োজন, যাতে তারা মানুষের প্রতি আন্তরিক ও সহায়ক ভূমিকা পালন করতে পারে।”
Source & Photo: http://detroitnews.com