আটলান্টিক সিটি, ৭ জুন: বিশ্বকাপ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য এক আনন্দঘন আয়োজন নিয়ে আসছে সিটি অব আটলান্টিক সিটি, ভিজিট আটলান্টিক সিটি, নর্থ টু শোর ও আটলান্টিক সিটি স্পোর্টস কমিশন। আগামী শুক্রবার, ১২ জুন আটলান্টিক সিটির শোবোট রিসোর্টের গ্রীন টার্ফ এ অনুষ্ঠিত হবে “আটলান্টিক সিটি ফুটবল উৎসব- ২০২৬”।
ওইদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য ফুটবল উৎসব উদযাপন অনুষ্ঠান। ফুটবলের প্রতি ভালোবাসা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বিশাল আউটডোর স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ফুটবল ম্যাচ। দর্শকরা আধুনিক সাউন্ড সিস্টেমের মাধ্যমে খেলার রোমাঞ্চকর মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন।
এছাড়াও উৎসবে শিশুদের জন্য থাকবে পি-উই সকার, ফেস পেইন্টিং, আর্টস অ্যান্ড ক্রাফট , ফুটবল ইনফ্ল্যাটেবলসসহ নানা বিনোদনমূলক কার্যক্রম। দর্শকদের জন্য থাকবে সঙ্গীত, আকর্ষণীয় উপহার এবং আরও অনেক চমকপ্রদ আয়োজন।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে আগত প্রথম ৭৫টি গাড়ির জন্য বিনামূল্যে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। তবে ফ্রি পার্কিং ভাউচার পেতে অংশগ্রহণকারীদের ইভেন্টে এসে চেক-ইন করতে হবে। অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য সাউথ নিউ জার্সি এভিনিউর প্রবেশপথ ব্যবহার করতে হবে।
আয়োজকরা সকল ফুটবলপ্রেমীকে সপরিবারে এই উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।