বিশ্বকাপের আমেজে আটলান্টিক সিটিতে বর্ণাঢ্য ফুটবল উৎসব

আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১১:১৬:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১১:১৬:০১ পূর্বাহ্ন
আ‍টলান্টিক সিটি, ১৩ জুন : নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটিতে গতকাল শুক্রবার, শোবোট রিসোর্টের গ্রীন টার্ফে অনুষ্ঠিত হলো “আটলান্টিক সিটি ফুটবল উৎসব- ২০২৬”।
বিশ্বকাপ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য এই আনন্দঘন উৎসবের আয়োজন করেছিল সিটি অব আটলান্টিক সিটি, ভিজিট আটলান্টিক সিটি, নর্থ টু শোর ও আটলান্টিক সিটি স্পোর্টস কমিশন।
 সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এই বর্ণাঢ্য ফুটবল উৎসব । ফুটবলের প্রতি ভালোবাসা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছিল ।
উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে বিশাল আউটডোর স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হয়েছিল যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ফুটবল ম্যাচ । দর্শকরা আধুনিক সাউন্ড সিস্টেমের মাধ্যমে খেলার রোমাঞ্চকর মুহূর্তগুলো উপভোগ করেছেন ।
এছাড়াও উৎসবে শিশুদের জন্য ছিল পি-উই সকার, ফেস পেইন্টিং, আর্টস অ্যান্ড ক্রাফট, ফুটবল  ইনফ্ল্যাটেবলসসহ নানা বিনোদনমূলক কার্যক্রম। দর্শকদের জন্য বাড়তি পাওনা ছিল সংগীত, আকর্ষণীয় উপহারসহ আরও অনেক চমকপ্রদ আয়োজন।
আটলান্টিক  সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র সপরিবারে ফুটবল উৎসবে যোগ দেন । এছাড়া অনেক প্রবাসী বাংলাদেশি সপরিবারে এই ফুটবল উৎসবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি সহ বিভিন্ন কমিউনিটি সংগঠন এই ফুটবল উৎসবে অংশগ্রহণ করে ।
যুক্তরাষ্ট্র ৪-১ গোলে জয়ী হওয়ায় খেলা শেষ হওয়ার সাথে সাথে উপস্থিত দর্শকরা উল্লাসে মেতে ওঠেন। ফুটবল উৎসব কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছিল।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com