আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ১৭ জুন

আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১১:২৪:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ১১:২৪:১৮ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ১৪ জুন : নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের উদ্যোগে আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়াতে এ আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, বুধবার (১৭ জুন) দুপুর ২টায় সিটির ৩৩০১ ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ে অবস্থিত বোট হাউস সংলগ্ন খেলার মাঠে টুর্নামেন্টের খেলা শুরু হবে।
বেঙ্গল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী তান্নু, সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ, ক্রীড়া সম্পাদক মামুন ইসলাম এবং সহ-ক্রীড়া সম্পাদক বাদল বাড়ৈ এক যৌথ বিবৃতিতে কমিউনিটির সদস্য, সংগঠক, নেতৃবৃন্দ এবং ফুটবলপ্রেমীদের টুর্নামেন্ট উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
আয়োজকদের আশা, খেলাধুলার এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে বিশ্বকাপ ফুটবলের আবহে কমিউনিটির সদস্যদের জন্য এটি হবে একটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হওয়ার সুযোগ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com