গান, আলোচনা ও কেক কাটায় ব্রঙ্কসে বাবা দিবস উদযাপন

আপলোড সময় : ২২-০৬-২০২৬ ১২:৪০:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৬ ১২:৪০:২৭ অপরাহ্ন
নিউইয়র্ক, ২২ জুন ॥ নিউইয়র্কের ব্রঙ্কসে বিশ্ব বাবা দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান গানে গানে পালন করেছে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্ট সংগঠন। গতকালল রবিবার ব্রঙ্কসের বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে রাতে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বাবা দিবসের কেক কাটা,আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে বাবা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হৃদয়ে বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন,সহ-সভাপতি মোশাররফ হোসেন,সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজ,প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,সাংবাদিক আনোয়ার হোসেন বাবর,আহসান মুকুল,অধ্যাপক আজিজুল হক মুন্না,শারমিন তানিয়া প্রমুখ।
দ্বিতীয় পর্বে ছিল বিশিষ্ট শিল্পী সৈয়দ ফয়েজ ও শিল্পী তানিয়া পরিবেশনা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে শিল্পীরা এককভাবে বাবা বিষয়ক বেশ কয়েকটি গান পরিবেশন করেন। যা দর্শকদের মুগ্ধ করে রাখেন।পরিবেশনার শেষে দুজনের দ্বৈত কণ্ঠে দুটি মনোমুগ্ধকর গান করেন।
সর্বশেষ অনুষ্ঠানের আয়োজন ছিল বাবা দিবসের কেক কাটেন সকলে মিলে। সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের কর্ণধার শিল্পী সৈয়দ ফয়েজ অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com