নিউইয়র্কে আহমদ সোহান মেমোরিয়াল  স্কলারশিপ পেলেন সামিরাত বারা

আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০৩:৪১:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০৩:৪১:২৭ পূর্বাহ্ন
নিউইয়র্ক, ২৫ জুন ॥ নিউইয়র্কে আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ পেলেন কৃতি শিক্ষার্থী সামিরাত বারা। গত ২৩ জুন মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কমেন্সমেন্ট সেরিমনি ২০২৬ অনুষ্ঠানে আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ প্রদান করা হয়।
অনুষ্ঠানে কীনোট স্পিকার ডা. উমায়রা টিয়ো তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে নিয়মিত অধ্যয়ন, অনুশীলন এবং দায়িত্বশীল জীবনাচরণকে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুলের প্রিন্সিপাল মিস ভ্যারেনা কাবারক্যাস স্কলারশিপ প্রদানকালে আহমদ সোহানের স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশি বংশোদ্ভূত মেধাবী ছাত্র সোহান আজ আমাদের মাঝে নেই। তবে সে আমাদের স্মৃতি ও হৃদয়ের গভীরে অম্লান হয়ে আছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। তিনি আরও বলেন, সোহান শিক্ষাজীবনের প্রতিটি পর্যায়ে অসাধারণ মেধা, জ্ঞানার্জনের প্রতি গভীর আগ্রহ এবং অদম্য অধ্যবসায়ের পরিচয় দিয়েছিল।
উল্লেখ্য, ২০১০ সালের ২৪ জুন বেশ কয়েকটি অ্যাওয়ার্ডপ্রাপ্ত ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুলের কৃতি ছাত্র আহমদ জে. সোহান কলেজ জীবন শুরু করার মাত্র দুই সপ্তাহের মধ্যে ৬ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তার স্মরণে ২০১১ সাল থেকে ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুল কর্তৃপক্ষ আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রবর্তন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহমদ সোহানের মা জাহানারা বি. আহমদ ও বাবা সিরাজ উদ্দিন আহমদ সোহাগ। তারা স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী সামিরাত বারা-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com