নিউ জার্সিতে মাসে চারবার ফুড ব্যাংক পরিচালনা করছে বিএএসজি

আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০২:৫৫:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০২:৫৫:১৮ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ২৬ জুন : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজি)-এর উদ্যোগে ফুড ব্যাংক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ জুন (বৃহস্পতিবার) ফেয়ারমাউন্ট এভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তাজা শাকসবজি, ফলমূল, টিনজাত খাবারসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী প্রয়োজনীয় মানুষের মাঝে বিতরণ করা হয়।
ফুড ব্যাংক কার্যক্রমে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির মানুষ অংশ নেন। এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করে কমিউনিটি ফুড ব্যাংক অব নিউ জার্সি।
আয়োজকরা জানান, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ফুড ব্যাংক কার্যক্রমটি স্থানীয় কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেক পরিবারের জন্য এটি গুরুত্বপূর্ণ সহায়তা হয়ে উঠেছে।
উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজি) নিয়মিত জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে প্রতি মাসে চারবার ফুড ব্যাংকের আয়োজন করা হয়।
ফুড ব্যাংক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com