হ্যামট্রাম্যাক, ২৯ জুন: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটিতে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হ্যামটাউন সামার জ্যাম ফেস্টিভ্যাল’। এ উপলক্ষে হ্যামট্রাম্যাক সিটির রাঁধুনি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন মেলার আয়োজকরা। আগামী ১০, ১১ ও ১২ জুলাই তিন দিনব্যাপী এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, ফেস্টিভ্যালকে সফল করতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আয়োজনে অংশ নেবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের জনপ্রিয় শিল্পীরা। তারা সংগীত পরিবেশন করবেন এ মেলায়।
তিন দিনের এই আয়োজনে থাকছে হরেক রকমের খাবারের স্টল, পোশাক ও বিভিন্ন পণ্যের ৫০টিরও বেশি স্টল। পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় র্যাফেল ড্র।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাল্টি কালচারাল ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি হিমেল হোসেন, কোষাধ্যক্ষ আমদাদ হোসেন, মিডিয়া ডিরেক্টর নাজি চৌধুরী এবং মিডিয়া কো-অর্ডিনেটর সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী (তুহিন)। এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র অ্যাডভাইজার সাহাব উদ্দিন, কাউন্সিলম্যান নাঈম লিয়ন চৌধুরী, জিল্লুর রহমান, আব্বাস আহমেদ, মোহাম্মদ জুয়েলসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, এ আয়োজনের মূল লক্ষ্য হলো প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা।