লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত

আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৮:৩২:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৮:৩২:৩১ অপরাহ্ন
লিভোনিয়া, ৩০ জুন: মিশিগানের লিভোনিয়ায় একটি বাড়িতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় সাড়া দিতে গিয়ে বন্দুক তাক করার অভিযোগে পুলিশের গুলিতে এক বাড়ির মালিক নিহত হয়েছেন।
লিভোনিয়া পুলিশ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যা ৭টার দিকে সেন্ট ফ্রান্সিস স্ট্রিটের ২০০০০ ব্লকের একটি বাড়িতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। আগুন নিয়ন্ত্রণে আনার পর পুলিশ সদস্যরা বাড়িটি তল্লাশি করে নিশ্চিত হন যে ভেতরে কেউ নেই। পরে আশপাশের এলাকা তল্লাশির সময় পাশের একটি বাড়ির আঙিনায় ওই বাড়ির ৬১ বছর বয়সী মালিককে একটি হ্যান্ডগান হাতে দেখতে পান কর্মকর্তারা।
পুলিশের দাবি, পরিস্থিতি শান্ত করতে একাধিকবার আলোচনার চেষ্টা করা হলেও একপর্যায়ে ওই ব্যক্তি কর্মকর্তাদের দিকে অস্ত্র তাক করেন। তখন একজন পুলিশ কর্মকর্তা গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা আহত হননি। এ ঘটনার তদন্ত করছে মিশিগান স্টেট পুলিশ। সোমবার পর্যন্ত তদন্ত-সংশ্লিষ্ট অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
Source & Photo: http://detroitnews.com

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com