ওয়ারেন, ৩০ জুন : বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান, ইউএসএ-এর এক সভা ২৮ জুন (রোববার) সন্ধ্যা ৬টায় ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মহাব্বত খানের সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামী ৮ আগস্ট আলিফ রেস্টুরেন্টে ‘ফ্যামিলি ডিনার পার্টি-২০২৬’ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় পূর্বগঠিত ‘ফ্যামিলি ডিনার পার্টি-২০২৬’ প্রস্তুতি উপকমিটিতে নতুন সদস্য হিসেবে অ্যাডভোকেট নাসিরুজ্জামান নাজিম, অ্যাডভোকেট মইনুল ইসলাম, অ্যাডভোকেট কাউসার আহমেদ চৌধুরী এবং অ্যাডভোকেট আহমেদ সেলিমকে অন্তর্ভুক্ত করা হয়।
এছাড়া সংগঠনের গঠনতন্ত্রের খসড়া উপস্থাপনের লক্ষ্যে প্রণয়ন কমিটির কার্যকাল আরও এক মাস বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুর রহিম, অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট আব্দুর রশিদ (লাল মিয়া), অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট রাধাপদ দেব সজল (সাবেক পিপি), অ্যাডভোকেট ফারুক আহমেদ (সাবেক পিপি), অ্যাডভোকেট কায়ছার হাসান শিমন, অ্যাডভোকেট নাসিরুজ্জামান নাজিম, অ্যাডভোকেট দীপক চৌধুরী, অ্যাডভোকেট মইনুল ইসলাম, অ্যাডভোকেট কাউসার আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট মঈনুদ্দিন, অ্যাডভোকেট শফিউল আজম মাসুম, অ্যাডভোকেট আহমেদ সেলিম এবং অ্যাডভোকেট বজলুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
‘ফ্যামিলি ডিনার পার্টি-২০২৬’-এর সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা চূড়ান্ত করতে আগামী ১ আগস্ট বিকেল ৬টায় আলিফ রেস্টুরেন্টে আরেকটি সভা অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক এপিপি অ্যাডভোকেট আলতাফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে অ্যাডভোকেট মহাব্বত খান ‘ফ্যামিলি ডিনার পার্টি-২০২৬’ সফল ও সার্থক করতে সংগঠনের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।