মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১০:২৪:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১০:২৪:১০ পূর্বাহ্ন
মৌলভীবাজার, ৬ জুলাই : শহরের পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা নীলা করের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে শহরের প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 
মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।  এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবনেতা  জাকির হোসেন উজ্জল, প্রাক্তন ছাত্র আবুল কালাম আহমদ,  ইউনিটি অব মৌলভীবাজার এর সদস্য সচিব মাহবুব ইজদানী ইমরান, সাবেক কাউন্সিলার স্বাগত কিশোর দাশ চৌধুরী, রাহেল আহমদ, শামীম আহমেদ,  ফারুক আহমদ, জহির আহমেদ, সৈয়দ শিফন আলী ও  রুবেল আহমদ প্রমুখ। 
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সম্মানিত শিক্ষিকার ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। নীলা করের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এদিকে বৃটেন থেকে পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এক বিবৃতিতে  একজন বয়োজ্যেষ্ঠ মহিলা এবং শিক্ষিকা নিজ শহরে এভাবে নিজের ঘরে আক্রান্ত হবেন তা ঘৃণ্য এবং অমার্জনীয় বলে উল্লেখ করে অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করে বিচারের সমমুখীন করার জোর দাবি জানিয়েছেন। 
উল্লেখ্য, সম্প্রতি প্রাক্তন শিক্ষিকা নীলা করের ওপর হামলার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন স্থানীয় সচেতন মহল ও বিশ্বময় মৌলভীবাজার জেলাবাসী।v

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com