ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন

আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৫:০৯:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৫:০৯:২৭ অপরাহ্ন
ডেট্রয়েট, ৮ জুলাই : ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে অনলাইনে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
ওয়েইন স্টেট ইউনিভার্সিটি পুলিশের প্রধান অ্যান্থনি হোল্ট বুধবার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ওয়েস্টল্যান্ড এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাস এবং “অন্য কয়েকটি প্রতিষ্ঠানের” বিরুদ্ধে অনলাইনে হুমকি পাওয়ার পর মঙ্গলবার একটি সতর্কতা জারি করা হয়েছিল। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে কাইল ডব্লিউ. ব্রাউন-কে শনাক্ত করা হয়েছে।
ঘটনার একই দিনে ওয়ারেনের ফিটজেরাল্ড পাবলিক স্কুলস-এও হুমকি পাওয়ার পর গ্রীষ্মকালীন ক্লাস বাতিল করা হয়। চলতি বছর মিশিগানের বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে আসা একাধিক হুমকির ঘটনায় গ্রেপ্তার ও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে ফেব্রুয়ারিতে, সেন্ট ক্লেয়ার শোরসের এক ব্যক্তিকে স্কুলে নির্বিচারে গুলিবর্ষণের ষড়যন্ত্রের অভিযোগে বিচারের মুখোমুখি করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া জানুয়ারিতে রোমুলাসের একটি স্কুলে প্রবেশের চেষ্টা এবং ভবনের কাছে গুলি চালানোর ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com