মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি

আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০১:১২:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০১:১২:০৮ পূর্বাহ্ন
সাউথ রকউড, ১৩ জুলাই : মিশিগানের মনরো কাউন্টির সাউথ রকউড এলাকার ডাউনরিভার মেরিনায় গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শেরিফের কার্যালয় জানায়, রোববার সকাল ৭টা ১৭ মিনিটে মনরো কাউন্টি সেন্ট্রাল ডিসপ্যাচে ৯১১ নম্বরে গুলির খবর আসে। পরে ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেন। নিহত ব্যক্তি ৫৪ বছর বয়সী এবং তিনি ওই মেরিনার বাসিন্দা ছিলেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, সন্দেহভাজনরা একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের সর্বশেষ সাউথ হিউরন রিভার ড্রাইভ দিয়ে পশ্চিম দিকে যেতে দেখা গেছে। আহত ব্যক্তিকে মনরো কমিউনিটি অ্যাম্বুলেন্স ও বার্লিন টাউনশিপ ফায়ার ডিপার্টমেন্টের সহায়তায় ট্রেন্টনের কোরওয়েল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনাটি তদন্ত করছে মনরো কাউন্টি শেরিফের কার্যালয়। আলামত সংগ্রহ ও ঘটনাস্থল পরীক্ষা করতে মিশিগান স্টেট পুলিশ ক্রাইম ল্যাবের সদস্যরা কাজ করেছেন। এছাড়া শেরিফের কার্যালয়ের ‘ভিক্টিম সার্ভিসেস ইউনিট’-এর সদস্য ও চ্যাপলেইনরা (ধর্মীয় পরামর্শক) ঘটনাস্থলে সহায়তা প্রদান করেন। ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে মনরো কাউন্টি শেরিফের কার্যালয়ের ডিটেকটিভ ব্যুরোর (734) 240-7738 নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া পরিচয় গোপন রেখে তথ্য দিতে চাইলে ক্রাইম স্টপার্সের ১-৮০০-স্পিকআপ (1-800-SPEAKUP) নম্বরে অথবা তাদের ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে www.1800speakup.org.
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com