‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ১১:০৫:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ১১:০৫:৪৭ পূর্বাহ্ন
ঢাকা, ১৪ জুলাই : সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে নানা ঘটনা ও বিতর্ককে ঘিরে দ্রুত নতুন নতুন অনলাইন উদ্যোগ ও প্রচারণা গড়ে ওঠে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কথিত ‘ফার্মের মুরগি’ মন্তব্যকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যেই এবার ফেসবুকে আত্মপ্রকাশ করেছে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ।
মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে পেজটি চালু করা হয়। পেজটিতে “We are not insulted, We are awakened” (আমরা অপমানিত নই, আমরা জেগে উঠেছি) স্লোগান ব্যবহার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পেজটিতে কয়েক হাজার অনুসারী (ফলোয়ার) যুক্ত হয়েছেন।
টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষামন্ত্রীর কথিত মন্তব্যকে কেন্দ্র করে তাঁর পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। ‘Broiler Chicken Party’ পেজে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ছবি, ভিডিও এবং এ-সংক্রান্ত বিভিন্ন পোস্ট শেয়ার করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ভারতে দেশটির প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) নামে একটি অনলাইন প্রচারণারও সূচনা হয়েছিল।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com