ল্যান্সিং, ১৪ জুলাই : মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। মিশিগান ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস (MDHHS)-এর মঙ্গলবার সকালের হালনাগাদ তথ্যে দেখা গেছে, রাজ্যজুড়ে এ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৯ জনে। আগের দিন সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৬৪০ জন। গত ৯ জুলাই পর্যন্ত এ রোগে আক্রান্ত অন্তত ৪৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, 'সাইক্লোস্পোরা কায়েটানেনসিস' নামের একটি পরজীবীর সংক্রমণে সাইক্লোস্পোরিয়াসিস রোগ হয়। এতে সাধারণত ডায়রিয়া, তীব্র পেটব্যথা বা পেটে খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়।
এখনও পর্যন্ত প্রাদুর্ভাবের নির্দিষ্ট উৎস শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মিশিগান স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, লেটুস বা সালাদে ব্যবহৃত বিভিন্ন শাকসবজি সংক্রমণের সম্ভাব্য উৎস হতে পারে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের বেশিরভাগই দক্ষিণ-পূর্ব মিশিগানের বাসিন্দা। তবে উত্তরাঞ্চলের লোয়ার পেনিনসুলা এবং আপার পেনিনসুলার কয়েকটি কাউন্টিতেও রোগী শনাক্ত হয়েছে। ১৩ জুলাই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ওয়েইন কাউন্টিতে অন্তত ৩৩৯ জন, ওয়াশটেনাও কাউন্টিতে ২৯০ জন এবং মনরো কাউন্টিতে ২৫৮ জন আক্রান্ত হয়েছেন।
সব মিলিয়ে মিশিগানের ৫৬টি কাউন্টিতে সাইক্লোস্পোরিয়াসিসের সংক্রমণ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ বাসিন্দাদের ভালোভাবে ধোয়া ও নিরাপদ খাদ্য গ্রহণের পাশাপাশি ডায়রিয়া বা পেটের তীব্র সমস্যার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।
Source & Photo: http://detroitnews.com