নভাই/হ্যামট্রাম্যাক, ১১ জুলাই: বিশ্বজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। ভক্তদের বিশ্বাস, রথের দড়িতে একবার টান দেওয়াও পরম সৌভাগ্য ও পুণ্যের কাজ। এই বিশ্বাস, ভক্তি ও আনন্দকে ধারণ করে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইটি বর্ণাঢ্য রথযাত্রা উৎসব।
প্রথমে আগামী ১৮ জুলাই (শনিবার) প্রবাসী সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে ৫ম বারের মতো হ্যামট্রাম্যাকে রথযাত্রা অনুষ্ঠিত হবে। পরদিন ১৯ জুলাই (রবিবার) ইসকন ডেট্রয়েট (ISKCON Detroit) আয়োজন করবে তাদের ৪১তম ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসব। দুটি আয়োজনেই মিশিগানের বিভিন্ন শহরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও কানাডা থেকেও বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা।
ইসকন ডেট্রয়েটের ৪১তম রথযাত্রা
আগামী ১৯ জুলাই (রবিবার) নোভাই সিটির নোভাই সিভিক সেন্টার ও ফ্যুয়ার্স্ট পার্কে অনুষ্ঠিত হবে ইসকন ডেট্রয়েটের ৪১তম রথযাত্রা মহোৎসব। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে দিনব্যাপী এই আয়োজন।
উৎসবের প্রধান আকর্ষণ হবে সুসজ্জিত বিশালাকৃতির রথে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার শোভাযাত্রা। রথযাত্রার সময় আকাশ থেকে হেলিকপ্টারের মাধ্যমে পুষ্পবৃষ্টি উৎসবকে আরও বর্ণিল করে তুলবে।
এছাড়া থাকবে দুটি পৃথক মঞ্চে লাইভ সঙ্গীত, হরিনাম সংকীর্তন, ভজন, শাস্ত্রীয় নৃত্য, যোগব্যায়াম প্রদর্শনী, ধর্মীয় আলোচনা এবং শিশু-কিশোরদের জন্য বিশেষ বিনোদনমূলক আয়োজন। উৎসব প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার, পোশাক, ধর্মীয় সামগ্রী ও হস্তশিল্পের স্টলও থাকবে।
প্রতিবছরের মতো এবারও আগত হাজারো ভক্ত ও দর্শনার্থীর জন্য বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
হ্যামট্রাম্যাকে ৫ম রথযাত্রা
ইসকনের মহোৎসবের আগের দিন, ১৮ জুলাই (শনিবার) প্রবাসী সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে ৫ম বারের মতো হ্যামট্রাম্যাকে অনুষ্ঠিত হবে রথযাত্রা।
আয়োজকদের জানানো তথ্য অনুযায়ী, সন্ধ্যায় গ্যালাগার ও বেলমন্ট এলাকা থেকে রথযাত্রার শোভাযাত্রা শুরু হবে। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, করতাল, হরিনাম সংকীর্তন ও ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে পুরো এলাকা। এতে বিভিন্ন মন্দির, ধর্মীয় ও সামাজিক সংগঠনের সদস্যসহ বিপুলসংখ্যক প্রবাসী সনাতনী অংশ নেবেন।
প্রতিবছরের মতো এবারও হাজারো ভক্তের পদচারণায় মুখরিত হবে নোভাই ও হ্যামট্রাম্যাক। জগন্নাথদেবের কৃপা লাভের আশায় ভক্তরা রথের দড়িতে টান দেবেন, কীর্তনে অংশ নেবেন এবং মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগ করে নেবেন।