লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল  সোসিয়েশনের অভিষেক সম্পন্ন

আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৫:০১:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৫:০১:৩০ অপরাহ্ন
লন্ডন, ২১ জুলাই: গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লন্ডনের একটি অভিজাত হলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী, অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার সংগঠনের সভাপতি মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান ও যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ট্রেজারার ফয়েজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস-এর স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডব্রীজ কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সাইদা লাভলী চৌধুরী, লন্ডন বারা অব বারকিং এন্ড ডাগেনহামের ডেপুটি চেয়ার অব ফুল কাউন্সিল কাউন্সিলর মোহাম্মাদ সদরুদ্দিন খান, লন্ডন বারা অব টাওয়ার হ‍্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, নিউহ্যাম কাউন্সিলের সাবেক চেয়ার কাউন্সিলর রহিমা রহমান।
সভার শুরুতে নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সদ‍্য সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেইন।
সংগঠনের সভাপতি মিনহাজুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মল্লিক শাকুর ওয়াদুদ, বিশিস্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সানোয়ার চৌধুরী,কাউন্সিলর বদরুল ইসলাম চৌধুরী,বিশিষ্ট সংগঠক ও কমিউনিটি ব‍্যক্তি আবুল কালাম আজাদ ছোটন, সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ মকসুদ আলী, সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ শাহেদ রাহমান, রেডব্রীজ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন কোরেশী ও সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছির, গ্রেটার লন্ডন নবীগঞ্জ এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি তুহিন চৌধুরী, বৃটিশ বাংলাদেশ মিনিক‍্যাব ড্রাইভার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবুল কালাম, বেতার বাংলা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি কবির আহমেদ, সুনামগঞ্জ জেলা সমিতির ট্রেজারার আব্দুস সালাম, মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির  এসিসটেন্ট সেক্রেটারি এ রহমান অলি, সিলেট সিটি ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট শামসুজ্জামান সাবুল, ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির ট্রেজারার মির্জা আবুল কাশেম সহ আরো অনেক।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন  ইসি মেম্বার মহানুজ্জামান চৌধুরী, সহ সভাপতি সৈয়দ সুহেল আহমদ, সহ-সভাপতি ওয়াহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মিন্টু, সাংগঠনিক  সম্পাদক  এস রহমান রিয়াদ, প্রচার সম্পাদক সৈয়দ নাঈম প্রমুখ ।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন এটিএন বাংলা তারকাদের তারকা বিশিষ্ট সঙ্গীতশিল্পী ওয়াহিদুর রহমান, আলামীন সহ অনেক    কয়েকজন গুণী শিল্পী ।
সবশেষে সভাপতি অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক গ্রেটার বালুচরবাসী সহ সর্বস্তরের মানুষের মিলন মেলায় পরিনত হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com