নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত  

জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১২:৫৭:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৬ ১২:৫৭:৪৭ অপরাহ্ন
ঢাকা, ২২ জুলাই: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
জামায়াতের এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে দলীয়ভাবে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেছে দলটি।
বিবৃতিতে আরও বলা হয়, তদন্তের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে জামায়াতের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে অবহিত করার সিদ্ধান্তও নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com