লিংকনস ইন থেকে মর্যাদাপূর্ণ বার-অ্যাট-ল ডিগ্রি পেলেন সেলিম

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০১:২৯:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০১:২৯:২০ পূর্বাহ্ন
লন্ডন, ২৫ জুলাই: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কৃতি সন্তান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফজলুল হক সেলিম যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে মর্যাদাপূর্ণ বার-অ্যাট-ল (Bar-at-Law) ডিগ্রি অর্জন করেছেন।
গত ২৩ জুলাই লন্ডনের ঐতিহ্যবাহী লিংকনস ইন-এ আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে বার-অ্যাট-ল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। লিংকনস ইন কর্তৃক প্রদত্ত ‘সার্টিফিকেট অব কল’ অনুযায়ী, তিনি গত বছরের ২৪ নভেম্বর প্রতিষ্ঠানটির সদস্য (Member of Lincoln’s Inn) হিসেবে অন্তর্ভুক্ত হন এবং চলতি বছরের ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে ‘কলড টু দ্য বার’ (Called to the Bar) হন।
অ্যাডভোকেট ফজলুল হক সেলিম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শংকরপুর (বড়বাড়ী) গ্রামের বিশিষ্ট চিকিৎসক ডা. শামসুল হকের পুত্র। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি পঞ্চম।
তিনি ১৯৯৬ সালে সিলেট ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
অ্যাডভোকেট ফজলুল হক সেলিম সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দুইবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
বার-অ্যাট-ল ডিগ্রি অর্জনের পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট ফজলুল হক সেলিম বলেন, “লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন আমার জীবনের একটি গৌরবময় মাইলফলক। মহান আল্লাহর অশেষ রহমত, আমার বাবা-মা, শিক্ষক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।” তিনি আরও বলেন, “আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন আইন পেশায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে আমার দায়িত্ব পালন করে যেতে পারি।”

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com