সিলেট, ২৭ জুলাই : সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি জনসেবার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন। তিনি বলেন, ‘আমরা ঘুম থেকে উঠেই অনলাইনে খবর দেখি। কারণ সব সময় খবরের সঙ্গে আপডেট থাকতে হয়। অনলাইন সাংবাদিকতা এখন সময়ের দাবি। তাই সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সংবাদ উপস্থাপনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বিভাগীয় কমিশনার বলেন, জীবনে কাজের পাশাপাশি বিনোদন ও খেলাধুলার প্রয়োজন রয়েছে। খেলাধুলা দলগত মনোভাব গড়ে তোলে, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করে এবং কর্মস্পৃহা বৃদ্ধি করে। তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত ও নতুন সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।
সোমবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাব ও ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আয়োজিত বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং নতুন সদস্যদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রাগীব আলী মিলনায়তনে ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবেদ সাদেক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আফতাব চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবেদ সাদেক বলেন, ‘৫ আগস্টের পর অনলাইন গণমাধ্যম জনগণের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে দুঃখজনকভাবে কিছু তথাকথিত সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের অ্যাডমিন সমাজে নেতিবাচক প্রভাব ফেলছেন। আমরা আশা করি, সিলেট অনলাইন প্রেসক্লাব এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।’
ক্লাবের সদস্য নুরুল আলম আলমাসের পবিত্র কোরআন তেলাওয়াত এবং জনি কান্ত শর্মার গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম মিশু এবং ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক তারেক আহমদ খান।
নবীন সদস্যদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন বাংলাভিশন ও শ্যামল সিলেটের ক্যামেরাপার্সন আজমল আলী।
অনুষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, ক্লাবের কার্যকরী কমিটির সদস্য মোশাহিদ আলী ও সৈয়দ রাসেল আহমদ সহ ক্রীড়া উপকমিটির সদস্যবৃন্দ ও ক্লাব সদস্যবৃন্দবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্লাবের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ ও ক্রীড়া প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।