ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক

আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ১২:২০:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ১২:২০:০৭ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
ঢাকা, ৩১ জুলাই : দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
শুক্রবার (৩১ জুলাই) সকালে ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকটি ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে, গত ২৫ জুন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানান সার্জিও গোর। সে সময় তিনি বলেন, "দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।"
যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। শুক্রবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
শনিবার (১ আগস্ট) সকালে সফরের শেষ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করবেন।
বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় সার্জিও গোরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত অর্জিত সাফল্যের ভিত্তিতে সম্পর্ককে আরও জোরদার করা হবে।
তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পৃক্ততা কেবল একটি বৈঠকের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা সব ক্ষেত্রে ও সব পর্যায়ে একে অপরের সঙ্গে সম্পৃক্ত রয়েছি এবং আমাদের সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে।"

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com