ঢাকা, ১ আগস্ট : পুলিশের ব্যবহৃত পিকআপ, জিপ ও বাসসহ বিভিন্ন যানবাহনে নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুষ্কৃতিকারী বা উগ্রবাদী সংগঠনের সদস্যরা পুলিশের যানবাহনে হামলা চালাতে পারে- এমন আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল শাখা থেকে পাঠানো এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। এতে বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সতর্কবার্তায় পুলিশের মাঠপর্যায়ের সব ইউনিটের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারীদের মাধ্যমে পুলিশের ব্যবহৃত যানবাহন (জিপ, পিকআপ, বাসসহ অন্যান্য যান) আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, দায়িত্ব পালনরত কোনো যানবাহন সাময়িক বিরতিতে রাখলে তা অবশ্যই যথাসম্ভব নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশের নজরদারির মধ্যে রাখতে হবে।
পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই বলেও সতর্ক করা হয়েছে।