রেডফোর্ড টাউনশিপ, ২ আগস্ট : রেডফোর্ড টাউনশিপ পুলিশ একটি প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনার তদন্ত করছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি কোনো আকস্মিক ঘটনা নয়; বরং সুপরিকল্পিত হামলা বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পুলিশ জানায়, গ্লেনডেল ও উডবাইন এলাকার কাছে গুলির শব্দ শোনার খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তবে ঠিক কখন এ খবর পাওয়া যায়, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে একটি গাড়ির ভেতরে এক ব্যক্তিকে দেখতে পান। তার শরীরে গুলির আঘাতের চিহ্ন ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগ পর্যন্ত পুলিশ সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের ফেসবুক বার্তায় বলা হয়, “আমরা ধারণা করছি, এটি একটি পরিকল্পিত হামলা ছিল এবং ঘটনাটি আকস্মিক বা দৈবচয়নমূলক (র্যান্ডম) নয়।” ঘটনাটি তদন্তে গোয়েন্দা কর্মকর্তারা কাজ করছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে ডিটেকটিভ ডব্লিউ. বাইওক্কোর সঙ্গে ৩১৩-৩৮৭-২৫৮২ নম্বরে অথবা [email protected] ইমেইলে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে রেডফোর্ড টাউনশিপ পুলিশ। এছাড়া রেডফোর্ড পুলিশ কমান্ড লাইনের ৩১৩-৩৮৭-২৫৫৫ নম্বরেও তথ্য দেওয়া যাবে।
Source & Photo: http://detroitnews.com